অশোক । ওগো সখী, দেখি দেখি মন কোথা আছে । সখীগণ । কত কাতর হৃদয় ঘুরে ঘুরে হেরো কারে যাচে ।। অশোক । কী মধু, কী সুধে, কী সৌরভ, কী রূপ রেখেছ লুকায়ে ! সখীগণ । কোন্ প্রভাতে কোন্ রবির আলোকে দিবে খুলিয়ে কাহার কাছে ।। অশোক । সে যদি না আসে এ জীবনে, এ কাননে পথ না পায় । সখীগণ । যারা এসেছে তারা বসন্ত ফুরালে নিরাশ প্রাণে ফেরে পাছে ।।