গীতবিতান
← সব গান

ওগো তোমরা যত পাড়ার মেয়ে

পর্যায়: চণ্ডালিকা

চুড়িওয়ালা । ওগো তোমরা যত পাড়ার মেয়ে, এসো এসো, দেখো চেয়ে এনেছি কাঁকনজোড়া সোনালি তারে মোড়া । আমার কথা শোনো, হাতে লহো প'রে, যারে রাখিতে চাহ ধ'রে কাঁকন দুটি বেড়ি হয়ে বাঁধিবে মন তাঁহার- আমি দিলাম কয়ে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-05-22