গীতবিতান
← সব গান

ওগো তোমরা সবাই ভালো

পর্যায়: বিচিত্র

ওগো, তোমরা সবাই ভালো-- যার অদৃষ্টে যেমনি জুটেছে, ওগো সেই আমাদের ভালো-- আমাদের এই আঁধার ঘরে সন্ধ্যাপ্রদীপ জ্বালো ।। কেউ বা অতি জ্বালো-জ্বলো, কেউ বা ম্লান' ছলো-ছলো, কেউ বা কিছু দহন করে, কেউ বা স্নিগ্ধ আলো ।। নূতন প্রেমে নূতন বধূ আগাগোড়া কেবল মধু, পুরাতনে অম্ল-মধুর একটুকু ঝাঁঝালো । বাক্য যখন বিদায় করে চক্ষু এসে পায়ে ধরে, রাগের সঙ্গে অনুরাগে সমান ভাগে ঢালো ।। আমরা তৃষ্ণা, তোমার সুধা-- তোমরা তৃপ্তি, আমরা ক্ষুধা-- তোমার কথা বলতে কবির কথা ফুরালো । যে মূর্তি নয়নে জাগে সবই আমার ভালো লাগে-- কেউ বা দিব্যি গৌরবরন, কেউ বা দিব্যি কালো ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-20