গীতবিতান
← সব গান

ওগো তোরা কে যাবি পারে

পর্যায়: বিচিত্র

ওগো, তোরা কে যাবি পারে । আমি তরী নিয়ে বসে আছি নদীকিনারে ।। ও পারেতে উপবনে কত খেলা কত জনে, এ পারেতে ধু ধু মরু বারি বিনা রে ।। এই বেলা বেলা আছে, আয় কে যাবি । মিছে কেন কাটে কাল কত কি ভাবি । সূর্য পাটে যাবে নেমে, সুবাতাস যাবে থেমে, খেয়া বন্ধ হয়ে যাবে সন্ধ্যা-আঁধারে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: shikha

তারিখ: 2009-08-10