ওগো তুমি পঞ্চদশী, তুমি পৌঁছিলে পূর্ণিমাতে । মৃদুস্মিত স্বপ্নের আভাস তব বিহ্বল রাতে ।। কচিৎ জাগরিত বিনঙ্গকাকলী তব নবযৌবনে উঠিছে আকুলি ক্ষণে ক্ষণে । প্রথম আষাঢ়ের কেতকীসৌরভ তব নিদ্রাতে ।। যেন অরণ্যমর্মর গুঞ্জরি উঠে তব বক্ষে থরথর অকারণ বেদনার ছায়া ঘনায় মনের দিগন্তে, ছলোছলো জল এনে দেয় তব নয়নপাতে ।।