গীতবিতান
← সব গান

ওহে নবীন অতিথি তুমি নূতন

পর্যায়: আনুষ্ঠানিক

ওহে নবীন অতিথি, তুমি নূতন কি তুমি চিরন্তন । যুগে যুগে কোথা তুমি ছিলে সঙ্গোপন ।। যতনে কত-কী আনি বেঁধেছিনু গৃহখানি, হেথা কে তোমারে বলো করেছিল নিমন্ত্রণ ।। কত আশা ভালোবাসা গভীর হৃদয়তলে ঢেকে রেখেছিনু বুকে কত হাসি-অশ্রুজলে । একটি না কহি বাণী তুমি এলে মহারানী, কেমনে গোপনে মনে করিলে হে পদার্পণ ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-18