গীতবিতান
← সব গান

ওহে সুন্দর মম, গৃহে আজি

পর্যায়: প্রেম

ওহে সুন্দর, মম গৃহে আজি পরমোৎসব-রাতি । রেখেছি কনকমন্দিরে কমলাসন পাতি ।। তুমি এসো হৃদে এসো, হৃদিবল্লভ হৃদয়েশ, মম অশ্রুনেত্রে কর' বরিষন করুণ হাস্যভাতি ।। তব কন্ঠে দিব মালা, দিব চরণে ফুলডালা- আমি সকল কুঞ্জকানন ফিরি এনেছি যূথী জাতি । তব পদতললীনা আমি বাজাব স্বর্ণবীণা- বরণ করিয়া লব তোমারে মম মানসসাথি ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: shikha

তারিখ: 2009-05-25