গীতবিতান
← সব গান

ওহে সুন্দর মরি মরি

পর্যায়: পূজা

ওহে সুন্দর, মরি মরি, তোমায় কী দিয়ে বরণ করি ।। তব ফাল্গুন যেন আসে আজি মোর পরানের পাশে, দেয় সুধারসধারে-ধারে মম অঞ্জলি ভরি ভরি ।। মধু সমীর দিগঞ্চলে আনে পুলকপূজাঞ্জলি-- মম হৃদয়ের পথতলে যেন চঞ্চল আসে চলি । মম মনের বনের শাখে যেন নিখিল কোকিল ডাকে, যেন মঞ্জরীদীপশিখা নীল অম্বরে রাখে ধরি ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-19