ওই আঁখি রে ! ফিরে ফিরে চেয়ো না, চেয়ো না, ফিরে যাও-- কী আর রেখেছ বাকি রে ।। মরমে কেটেছ সিঁধ, নয়নের কেড়েছ নিদ-- কী সুখে পরান আর রাখি রে ।।