গীতবিতান
← সব গান

ওই অমল হাতে রজনী প্রাতে আপনি জ্বালো

পর্যায়: পূজা

ওই অমল হাতে রজনী প্রাতে আপনি জ্বালো এই তো আলো-- এই তো আলো ।। এই তো প্রভাত, এই তো আকাশ, এই তো পূজার পুষ্পবিকাশ, এই তো বিমল, এই তো মধুর, এই তো ভালো-- এই তো আলো-- এই তো আলো ।। আঁধার মেঘের বক্ষে জেগে আপনি জ্বালো এই তো আলো-- এই তো আলো ।। এই তো ঝঞ্ঝা তড়িৎ-জ্বালা, এই তো দুখের অগ্নিমালা, এই তো মুক্তি, এই তো দীপ্তি, এই তো ভালো-- এই তো আলো-- এই তো আলো ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-19

ওই অমল হাতে রজনী প্রাতে আপনি জ্বালো – গীতবিতান