গীতবিতান
← সব গান

ঐ দেখ্ পশ্চিমে মেঘ ঘনালো

পর্যায়: চণ্ডালিকা

তৃতীয় দৃশ্য মায়ের মায়ানৃত্য ঐ দেখ্ পশ্চিমে মেঘ ঘনালো, মন্ত্র খাটবে মা, খাটবে- উড়ে যাবে শুষ্ক সাধনা সন্ন্যাসীর শুকনো পাতার মতন । নিববে বাতি, পথ হবে অন্ধকার, ঝড়ে-বাসা-ভাঙা পাখি ঘুরে ঘুরে পড়বে এসে মোর দ্বারে । দুরু দুরু করে মোর বক্ষ, মনের মাঝে ঝিলিক দিতেছে বিজুলি । দূরে যেন ফেনিয়ে উঠেছে সমুদ্র- তল নেই, কূল নেই তার । মন্ত্র খাটবে মা, খাটবে ।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-06-17