গীতবিতান
← সব গান

ওই জানালার কাছে বসে আছে

পর্যায়: নাট্যগীতি

ওই জানালার কাছে বসে আছে করতলে রাখি মাথা- তার কোলে ফুল পড়ে রয়েছে, সে যে ভুলে গেছে মালা গাঁথা ।। শুধু ঝুরু ঝুরু বায়ু বহে যায়, তার কানে কানে কী যে কহে যায়-- তাই আধো শুয়ে আধো বসিয়ে ভাবিতেছে কত কথা ।। চোখের উপরে মেঘ ভেসে যায়, উড়ে উড়ে যায় পাখি-- সারা দিন ধ'রে বকুলের ফুল ঝ'রে পড়ে থাকি থাকি । মধুর আলস, মধুর আবেশ, মধুর মুখের হাসিটি- মধুর স্বপনে প্রাণের মাঝারে বাজিছে মধুর বাঁশিটি ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-19