গীতবিতান
← সব গান

ওই-যে ঝড়ের মেঘের কোলে

পর্যায়: প্রকৃতি

ওই-যে ঝড়ের মেঘের কোলে বৃষ্টি আসে মুক্তকেশে আঁচলখানি দোলে ।। ওরই গানের তালে তালে আমে জামে শিরীষ-শালে নাচন লাগে পাতায় পাতায় আকুল কল্লোলে ।। আমার দুই আঁখি ওই সুরে যায় হারিয়ে সজল ধারায় ওই ছায়াময় দূরে । ভিজে হাওয়ায় থেকে থেকে কোন্ সাথি মোর যায় যে ডেকে, একলা দিনের বুকের ভিতর ব্যথার তুফান তোলে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-06-17