ওই ঝঞ্ঝার ঝঙ্কারে ঝঙ্কারে বাজল ভেরী, বাজল ভেরী । কখন্ আমার খুলবে দুয়ার-- নাইকো দেরি, নাইকো দেরি ।। তোমার তো নয় ঘরের মেলা, কোণের খেলা গো- তোমার সঙ্গে বিষম রঙ্গে জগৎ জুড়ে ফেরাফেরি ।। মরণ তোমার পারের তরী, কাঁদন তোমার পালের হাওয়া-- তোমার বীণা বাজায় প্রাণে বেরিয়ে যাওয়া, হারিয়ে যাওয়া । ভাঙল যাহা পড়ল ধূলায় যাক্-না চুলায় গো-- ভরল যা তাই দেখ্-না, রে ভাই, বাতাস ঘেরি, আকাশ ঘেরি ।।