অমর । ওই কে গো হেসে চায়, চায় প্রাণের পানে । গোপন হৃদয়তলে কী জানি কিসের ছলে আলোক হানে ।। এ প্রাণ নূতন ক'রে কে যেন দেখালে মোরে, বাজিল মরমবীণা নূতন তানে ।। এ পূলক কোথা ছিল, প্রাণ ভরি বিকশিল-- তৃষাভরা তৃষাহরা এ অমৃত কোথা ছিল । কোন্ চাঁদ হেসে চাহে, কোন্ পাখি গান গাহে, কোন্ সমীরণ বহে লতাবিতানে ।।