ওই কি এলে আকাশপারে দিক্-ললনার প্রিয়- চিত্তে আমার লাগল তোমার ছায়ার উত্তরীয় ।। মেঘের মাঝে মৃদঙ তোমার বাজিয়ে দিলে কি ও, ওই তালেতে মাতিয়ে আমায় নাচিয়ে দিয়ো দিয়ো ।।