গীতবিতান
← সব গান

ওই মালতীলতা দোলে

পর্যায়: প্রকৃতি

ওই মালতীলতা দোলে পিয়ালতরুর কোলে পুব-হাওয়াতে ।। মোর হৃদয়ে লাগে দোলা, ফিরি আপনভোলা- মোর ভাবনা কোথায় হারা মেঘের মতন যায় চলে ।। জানি নে কোথায় জাগো ওগো বন্ধু পরবাসী- কোন্ নিভৃত বাতায়নে । সেথা নিশীথের জল-ভরা কণ্ঠে কোন্ বিরহিণীর বাণী তোমারে কী যায় ব'লে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-05-15