ওই মেঘ করে বুঝি গগনে । আঁধার ছাইল, রজনী আইল, ঘরে ফিরে যাব কেমনে ।। চরণ অবশ হায়, শ্রান্ত ক্লান্ত কায় সারা দিবস বনভ্রমণে । ঘরে ফিরে যাব কেমনে ।।