অমর । ওই মধুর মুখ জাগে মনে । ভুলিব না এ জীবনে কী স্বপনে কী জাগরণে ।। তুমি জান বা না জান, মনে সদা যেন মধুর বাঁশরি বাজে হৃদয়ে সদা আছ ব'লে । আমি প্রকাশিতে পারি নে, শুধু চাহি কাতর নয়নে ।।