← সব গানওই মহামানব আসে
পর্যায়: আনুষ্ঠানিক সংগীত
ওই মহামানব আসে ।
দিকে দিকে রোমাঞ্চ লাগে মর্তধুলির ঘাসে ঘাসে ।।
সুরলোকে বেজে ওঠে শঙ্খ, নরলোকে বাজে জয়ডঙ্ক-
এল মহাজন্মের লগ্ন ।
আজি অমরাত্রির দুর্গতোরণ যত ধুলিতলে হয়ে গেল ভগ্ন ।
উদয়শিখরে জাগে 'মাভৈঃ মাভৈঃ' নবজীবনের আশ্বাসে ।
'জয় জয় জয় রে মানব-অভ্যুদয়' মন্দ্রি উঠিল মহাকাশে ।।