ওই পোহাইল তিমিররাতি । পূর্বগগনে দেখা দিল নব প্রভাতছটা, জীবনে-যৌবনে হৃদয়ে-বাহিরে প্রকাশিল অতি অপরূপ মধুর ভাতি ।। কে পাঠালে এ শুভদিন নিদ্রা-মাঝে, মহা মহোল্লাসে জাগাইলে চরাচর, সুমঙ্গল আশীর্বাদ বরষিলে করি প্রচার সুখবারতা- তুমি চির সাথের সাথি ।।