গীতবিতান
← সব গান

ওকে বাঁধিবি কে রে হবে যে ছেড়ে দিতে

পর্যায়: প্রেম

ওকে বাঁধিবি কে রে, হবে যে ছেড়ে দিতে । ওর পথ খোলে রে বিদায়রজনীতে ।। গগনে তার মেঘদুয়ার ঝেঁপে বুকেরই ধন বুকেতে ছিল চেপে, প্রভাতবায়ে গেল সে দ্বার কেঁপে-- এল যে ডাক ভোরের রাগিণীতে ।। শীতল হোক বিমল হোক প্রাণ, হৃদয়ে শোক রাখুক তার দান । যা ছিল ঘিরে শূন্যে সে মিলালো, সে ফাঁক দিয়ে আসুক তবে আলো-- বিজনে বসি পূজাঞ্জলি ঢালো শিশিরে-ভরা সেঁউতি-ঝরা গীতে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-20