গীতবিতান
← সব গান

ওকে বোঝা গেল না চলে আয়

পর্যায়: মায়ার খেলা

সখীগণ । ওকে বোঝা গেল না-- চলে আয়, চলে আয় । ও কী কথা যে বলে সখী, কী চোখে যে চায় । চলে আয়, চলে আয় ।। লাজ টুটে শেষে মরি লাজে মিছে কাজে । ধরা দিবে না যে বলো কে পারে তায় । আপনি সে জানে তার মন কোথায় ! চলে আয়, চলে আয় ।। প্রস্থান
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-20