ওকে কেন কাঁদালি ! ও যে কেঁদে চলে যায়--
ওর হাসিমুখ যে আর দেখা যাবে না ।।
শূন্যপ্রাণে চলে গেল, নয়নেতে অশ্রুজল--
এ জনমে আর ফিরে চাবে না ।।
দু দিনের এ বিদেশে কেন এল ভালবেসে,
কেন নিয়ে গেল প্রাণে বেদনা ।
হাসি খেলা ফুরালো রে, হাসিব আর কেমনে !
হাসিতে তার কান্নামুখ পড়ে যে মনে ।
ডাক্ তারে একবার-- কঠিন নহে প্রাণ তার!--
আর বুঝি তার সাড়া পাবে না ।।