গীতবিতান
← সব গান

ওকি সখা কেন মোরে কর তিরস্কার

পর্যায়: প্রেম ও প্রকৃতি

ওকি সখা, কেন মোরে কর তিরস্কার ! একটু বসি বিরলে কাঁদিব যে মন খুলে তাতেও কী আমি বলো করিনু তোমার । মুছাতে এ অশ্রুবারি বলি নি তোমায়, একটু আদরের তরে ধরি নি তো পায়-- তবে আর কেন, সখা, এমন বিরাগ-মাখা ভ্রুকুটি এ ভগ্নবুকে হানো বার বার । জানি জানি এ কপাল ভেঙেছে যখন অশ্রুবারি পারিবে না গলাতে ও মন-- পথের পথিকও যদি মোরে হেরি যায় কাঁদি তবুও অটল রবে হৃদয় তোমার ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-20