গীতবিতান
← সব গান

অলি বার বার ফিরে যায়

পর্যায়: প্রেম

অলি বার বার ফিরে যায়, অলি বার বার ফিরে আসে- তবে তো ফুল বিকাশে । কলি ফুটিতে চাহে ফোটে না, মরে লাজে মরে ত্রাসে ।। ভুলি মান অপমান দাও মন প্রাণ, নিশি দিন রহো পাশে । ওগো আশা ছেড়ে তবু আশা রেখে দাও হৃদয়রতন-আশে ।। ফিরে এসো ফিরে এসো, বন মোদিত ফুলবাসে । আজি বিরহরজনী, ফুল্ল কুসুম শিশিরসলিলে ভাসে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-05-18