গীতবিতান
← সব গান

ওলো রেখে দে সখী

পর্যায়: প্রেম

প্রমদা । ওলো, রেখে দে, সখী, রেখে দে- মিছে কথা ভালোবাসা । সুখের বেদনা, সোহাগযাতনা- বুঝিতে পারি না ভাষা ।। ফুলের বাঁধন, সাধের কাঁদন, পরান সঁপিতে প্রাণের সাধন, 'লহো লহো' ব'লে পরে আরাধন- পরের চরণে আশা ।। তিলেক দরশ পরশ মাগিয়া বরষ বরষ কাতরে জাগিয়া পরের মুখের হাসির লাগিয়া অশ্রুসাগরে ভাসা- জীবনের সুখ খুঁজিবারে গিয়া জীবনের সুখ নাশা ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: shikha

তারিখ: 2009-08-15