গীতবিতান
← সব গান

ওরে আয় রে তবে মাত্‌ রে সবে আনন্দে

পর্যায়: প্রকৃতি

ওরে আয় রে তবে, মাত্‌ রে সবে আনন্দে আজ নবীন প্রাণের বসন্তে ।। পিছন-পানের বাঁধন হতে চল্‌ ছুটে আজ বন্যাস্রোতে, আপনাকে আজ দখিন হাওয়ায় ছড়িয়ে দে রে দিগন্তে, আজ নবীন প্রাণের বসন্তে ।। বাঁধন যত ছিন্ন করো আনন্দে আজ নবীন প্রাণের বসন্তে । অকূল প্রাণের সাগর-তীরে ভয় কী রে তোর ক্ষয়-ক্ষতিরে । যা আছে রে সব নিয়ে তোর ঝাঁপ দিয়ে পড়্‌ অনন্তে, আজ নবীন প্রাণের বসন্তে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-20