গীতবিতান
← সব গান

ওরে আগুন আমার ভাই

পর্যায়: পূজা

ওরে, আগুন আমার ভাই, আমি তোমারই জয় গাই । তোমার ওই শিকল-ভাঙা এমন রাঙা মূর্তি দেখি নাই ।। তুমি দু হাত তুলে আকাশ-পানে মেতেছ আজ কিসের গানে, এ কী আনন্দময় নৃত্য অভয় বলিহারি যাই ।। যে দিন ভবের মেয়াদ ফুরোবে ভাই, আগল যাবে সরে-- সে দিন হাতের দড়ি, পায়ের বেড়ি, দিবি রে ছাই করে । সে দিন আমার অঙ্গ তোমার অঙ্গে ওই নাচনে নাচবে রঙ্গে-- সকল দাহ মিটবে দাহে, ঘুচবে সব বালাই ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-20