গীতবিতান
← সব গান

ওরে ভাই, ফাগুন লেগেছে বনে বনে

পর্যায়: প্রকৃতি

ওরে ভাই, ফাগুন লেগেছে বনে বনে- ডালে ডালে ফুলে ফলে পাতায় পাতায় রে, আড়ালে আড়ালে কোণে-কোণে ।। রঙে রঙে রঙিল আকাশ, গানে গানে নিখিল উদাস- যেন চলচঞ্চল নব পল্লবদল মর্মরে মোর মনে মনে ।। হেরো হেরো অবনীর রঙ্গ, গগনের করে তপোভঙ্গ । হাসির আঘাতে তার মৌন রহে না আর, কেঁপে কেঁপে ওঠে খনে খনে । বাতাস ছুটিছে বনময় রে, ফুলের না জানে পরিচয় রে । তাই বুঝি বারে বারে কুঞ্জের দ্বারে দ্বারে শুধায়ে ফিরিছে জনে জনে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-05-15