গীতবিতান
← সব গান

ওরে ভীরু তোমার হাতে নাই ভুবনের ভার

পর্যায়: পূজা

ওরে ভীরু, তোমার হাতে নাই ভুবনের ভার । হালের কাছে মাঝি আছে, করবে তরী পার ।। তুফান যদি এসে থাকে তোমার কিসের দায়-- চেয়ে দেখো ঢেউয়ের খেলা, কাজ কি ভাবনায় ? আসুক-নাকো গহন রাতি, হোক-না অন্ধকার-- হালের কাছে মাঝি আছে, করবে তরী পার ।। পশিমে তুই তাকিয়ে দেখিস মেঘে আকাশ ডোবা, আনন্দে তুই পুবের দিকে দেখ্‌-না তারার শোভা । সাথি যারা আছে তারা তোমার আপন ব'লে ভাব কি তাই রক্ষা পাবে তোমারি ওই কোলে ? উঠবে রে ঝড়, দুলবে রে বুক, জাগবে হাহাকার-- হালের কাছে মাঝি আছে, করবে তরী পার ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-19