ওরে চিত্ররেখাডোরে বাঁধিল কে-- বহু- পূর্বস্মৃতিসম হেরি ওকে ।। কার তুলিকা নিল মন্ত্রে জিনি এই মঞ্জুল রূপের নির্ঝরিণী-- স্থির নির্ঝরিণী । যেন ফাগুন-উপবনে শুক্লরাতে দোলপূর্ণিমাতে এল ছন্দোমুরতি কার নব-অশোকে ।। নৃত্যকলা যেন চিত্রে-লিখা কোন্ স্বর্গের মোহিনী-মরীচিকা । শরৎ-নীলাম্বরে তড়িৎলতা কোথা হারাইল চঞ্চলতা । হে স্তব্দবাণী, কারে দিবে আনি নন্দনমন্দারমাল্যখানি-- বরমাল্যখানি । প্রিয়- বন্দনগান-জাগানো রাতে শুভ দর্শন দিবে তুমি কাহার চোখে ।।