গীতবিতান
← সব গান

ওরে গৃহবাসী, খোল্ দ্বার খোল্

পর্যায়: প্রকৃতি

ওরে গৃহবাসী, খোল্ দ্বার খোল্, লাগল যে দোল । স্থলে জলে বনতলে লাগল যে দোল । দ্বার খোল্, দ্বার খোল্ ।। রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙা নেশা মেঘে মেশা প্রভাত-আকাশে, নবীন পাতায় লাগে রাঙা হিল্লোল । দ্বার খোল্, দ্বার খোল্ ।। বেণুবন মর্মরে দখিন বাতাসে, প্রজাপতি দোলে ঘাসে ঘাসে । মউমাছি ফিরে যাচি ফুলের দখিনা, পাখায় বাজায় তার ভিখারির বীণা, মাধবীবিতানে বায়ু গন্ধে বিভোল । দ্বার খোল্, দ্বার খোল্ ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-05-29

ওরে গৃহবাসী, খোল্ দ্বার খোল্ – গীতবিতান