ওরে জাগায়ো না, ও যে বিরাম মাগে নির্মম ভাগ্যের পায়ে । ও যে সব চাওয়া দিতে চাহে অতলে জলাঞ্জলি ।। দুরাশার দুঃসহ ভার দিক নামায়ে, যাক ভুলে অকিঞ্চন জীবনের বঞ্চনা ।। আসুক নিবিড় নিদ্রা, তামসী তুলিকায় অতীতের বিদ্রূপবাণী দিক মুছায়ে স্মরণের পত্র হতে । স্তব্দ হোক বেদনগুঞ্জন সুপ্ত বিহঙ্গের নীড়ের মতো-- আণো তমস্বিনী, শ্রান্ত দুঃখের মৌনতিমিরে শান্তির দান ।।