গীতবিতান
← সব গান

ওরে যেতে হবে যেতে হবে রে

পর্যায়: বিচিত্র

ওরে, যেতে হবে, যেতে হবে রে, আর দেরি নাই । পিছিয়ে পড়ে রবি কত, সঙ্গীরা যে গেল সবাই ।। আয় রে ভবের খেলা সেরে, আঁধার করে এসেছে রে, পিছন ফিরে বারে বারে কাহার পানে চাহিস রে ভাই ।। খেলতে এল ভবের নাটে নতুন লোকে নতুন খেলা । হেথা হতে আয় রে সরে, নইলে তোরে মারবে ঢেলা । নামিয়ে দে রে প্রাণের বোঝা, আর-এক দেশে চল্‌ রে সোজা-- সেথা নতুন করে বাঁধবি বাসা, নতুন খেলা খেলবি সে ঠাঁই ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-19