ওরে ঝড় নেবে আয়, আয় রে আমার শুকনো পাতার ডালে এই বরষায় নবশ্যামের আগমনের কালে ।। যা উদাসীন, যা প্রাণহীন, যা আনন্ধারা, চরম রাতের অশ্রুধারায় আজ হয়ে যাক সারা- যাবার যাহা যাক সে চলে রুদ্র নাচের তালে ।। আসন আমায় পাততে হবে রিক্ত প্রাণের ঘরে, নবীন বসন পরতে হবে সিক্ত বুকের 'পরে । নদীর জলে বান ডেকেছে, কূল গেল তার ভেসে-- যুথীবনের গন্ধবাণী ছুটল নিরুদ্দেশে- পরান আমার জাগল বুঝি মরণ-অন্তরালে ।।