ওরে, কে রে এমন জাগায় তোকে ? ঘুম কেন নেই তোরই চোখে ?। চেয়ে আছিস আপন-মনে- ওই-যে দূরে গগন-কোণে রাত্রি মেলে রাঙা নয়ন রুদ্রদেবের দীপ্তালোকে ।। রক্তশতদলের সাজি সাজিয়ে কেন রাখিস আজি ? কোন্ সাহসে একেবারে শিকল খুলে দিলি দ্বারে- জোড়হাতে তুই ডাকিস কারে, প্রলয় যে তোর ঘরে ঢোকে ।।