গীতবিতান
← সব গান

ওরে নূতন যুগের ভোরে

পর্যায়: স্বদেশ

ওরে, নূতন যুগের ভোরে দিস নে সময় কাটিয়ে বৃথা সময় বিচার করে ।। কী রবে আর কী রবে না, কী হবে আর কী হবে না, ওরে হিসাবি, এ সংশয়ের মাঝে কি তোর ভাবনা মিশাবি ?। যেমন করে ঝর্না নামে দুর্গম পর্বতে নির্ভাবনায় ঝাঁপ দিয়ে পড়্ অজানিতের পথে । জাগবে ততই শক্তি যতই হানবে তোরে মানা, অজানাকে বশ ক'রে তুই করবি আপন জানা । চলায় চলায় বাজবে জয়ের ভেরী- পায়ের বেগেই পথ কেটে যায়, করিস নে আর দেরী ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: shikha

তারিখ: 2009-07-04