ওরে ওরে ওরে, আমার মন মেতেছে, তারে আজ থামায় কে রে । সে যে আকাশ-পানে হাত পেতেছে, তারে আজ নামায় কে রে ।। ওরে ভাই, নাচ্ রে ও ভাই, নাচ্ রে- ছাড়া পেয়ে বাঁচরে- লাজ ভয় ঘুচিয়ে দে রে । তোরে আজ থামায় কে রে ।।