ওরে পথিক, ওরে প্রেমিক, বিচ্ছেদে তোর খণ্ডমিলন পূর্ণ হবে । আয় রে সবে প্রলয়গানের মহোত্সবে । তাণ্ডবে ওই তপ্ত হাওয়ায় ঘূর্ণি লাগায় ; মত্ত ঈশান বাজায় বিষাণ, শঙ্কা জাগায় ; ঝংকারিয়া উঠল আকাশ ঝঞ্ঝারবে । আয় রে সবে প্রলয়গানের মহোত্সবে ।