ওর ভাব দেখে যে পায় হাসি, হায় হায় রে । মরণ-আয়োজনের মাঝে বসে আছেন কিসের কাজে । কোন প্রবীণ প্রাচীন প্রবাসী । হায় হায় রে ।। এবার দেশে যাবার দিনে আপনাকে ও নিক-না চিনে, সবাই মিলে সাজাও ওকে নবীন রূপের সন্ন্যাসী । হায় হায় রে ।। এবার ওকে মজিয়ে দে রে হিসাব-ভুলের বিষম ফেরে । কেড়ে নে ওর থলি থালি, আয় রে নিয়ে ফুলের ডালি, গোপন প্রাণের পাগ্লাকে ওর বাইরে দে আজ প্রকাশি । হায় হায় রে ।।