গীতবিতান
← সব গান

ও তো আর ফিরবে না রে

পর্যায়: নাট্যগীতি

ও তো আর ফিরবে না রে, ফিরবে না আর, ফিরবে না রে । ঝড়ের মুখে ভাসল তরী- কূলে ভিড়বে না রে ।। কোন্‌ পাগলে নিল ডেকে, কাঁদন গেল পিছে রেখে- ওকে তোর বাহুর বাঁধন ঘিরবে না রে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: shikha

তারিখ: 2009-08-10