ওঠো রে মলিনমুখ, চলো এইবার । এসো রে তৃষিত-বুক, রাখো হাহাকার ।। হেরো ওই গেল বেলা, ভাঙিল ভাঙিল মেলা- গেল সবে ছাড়ি খেলা ঘরে যে যাহার ।। হে ভিখারি কারে তুমি শুনাইছ সুর- রজনী আঁধার হল, পথ অতি দূর । ক্ষুধিত তৃষিত প্রাণে আর কাজ নাহি গানে- এখন বেসুর তানে বাজিছে সেতার ।।