গীতবিতান
← সব গান

অয়ি ভুবনমনোমোহিনী মা

পর্যায়: স্বদেশ

অয়ি ভুবনমনোমোহিনী, মা, অয়ি নির্মলসূর্যকরোজ্জ্বল ধরণী জনকজননিজননী ।। নীলসিন্ধুজলধৌতচরণতল, অনিলবিকম্পিত-শ্যামল-অঞ্চল, অম্বরচুম্বিতভালহিমাচল, শুভ্রতুষারকিরীটিনী ।। প্রথম প্রভাত উদয় তব গগনে, প্রথম সামরব তব তপোবনে, প্রথম প্রচারিত তব বনভবনে ঞ্জানধর্ম কত কাব্যকাহিনী । চিরকল্যাণময়ী তুমি ধন্য, দেশবিদেশে বিতরিছ অন্ন-- জাহ্নবীযমুনা বিগলিত করুণা পুণ্যপিযুষস্তন্যবাহিনী ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-16