গীতবিতান
← সব গান

গ্রাম ছাড়া ঐ রাঙামাটির পথ

পর্যায়: বিচিত্র

গ্রাম ছাড়া ঐ রাঙামাটির পথ আমার মন ভুলায় রে । ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধূলায় রে ।। ও যে আমায় ঘরের বাহির করে, পায়ে-পায়ে পায়ে ধরে - (মরি হায় হায় রে) ও যে কেড়ে আমায় নিয়ে যায় রে যায় রে কোন্ চুলায় রে । ও কোন্ বাঁকে কী ধন দেখাবে, কোন্‌খানে কী দায় ঠেকাবে- কোথায় গিয়ে শেষ মেলে যে ভেবেই না কুলায় রে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-05-08