গীতবিতান
← সব গান

ও আমার চাঁদের আলো

পর্যায়: প্রকৃতি

ও আমার চাঁদের আলো, আজ ফাগুনের সন্ধ্যাকালে ধরা দিয়েছ যে আমার পাতায় পাতায় ডালে ডালে । যে গান তোমার সুরের ধারায় বন্যা জাগায় তারায় তারায়, মোর আঙিনায় বাজল সে সুর আমার প্রাণের তালে তালে । সব কুঁড়ি মোর ফুটে ওঠে তোমার হাসির ইশারাতে । দখিনহাওয়া দিশাহারা আমার ফুলের গন্ধে মাতে । শুভ্র, তুমি করলে বিলোল আমার প্রাণে রঙের হিলোল, মর্মরিত মর্ম আমার জড়ায় তোমার হাসির জালে ।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-30