গীতবিতান
← সব গান

ও আমার ধ্যানেরই ধন

পর্যায়: প্রেম

ও আমার ধ্যানেরই ধন, তোমার হৃদয়ে দোলায় যে হাসি রোদন ।। আসে বসন্ত, ফোটে বকুল, কুঞ্জে পূর্ণিমাচাঁদ হেসে আকুল- তারা তোমায় খুঁজে না পায়, প্রাণের মাঝে আছ গোপন স্বপন ।। আঁখিরে ফাঁকি দাও, একি ধারা ! অশ্রুজলে তারে কর সারা । গন্ধ আসে, কেন দেখি নে মালা । পায়ের ধ্বনি শুনি, পথ নিরালা । বেলা যে যায়, ফুল যে শুকায়-- অনাথ হয়ে আছে আমার ভুবন ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-17