গীতবিতান
← সব গান

ও আষাঢ়ের পূর্ণিমা আমার

পর্যায়: প্রকৃতি

ও আষাঢ়ের পূর্ণিমা আমার, আজি রইলে আড়ালে- স্বপনের আবরণে লুকিয়ে দাঁড়ালে ।। আপনারই মনে জানি না একেলা হৃদয়-আঙিনায় করিছ কী খেলা- তুমি আপনায় খুঁজিয়া ফেরো কি তুমি আপনায় হারালে ।। একি মনে রাখা, একি ভুলে যাওয়া । একি স্রোতে ভাসা, একি কূলে যাওয়া । কভুবা নয়নে কভুবা পরানে কর লুকোচুরি কেন যে কে জানে । কভুবা ছায়ায় কভুবা আলোয় কোন্‌ দোলায় যে নাড়ালে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-13