ও অকূলের কূল, ও অগতির গতি, ও অনাথের নাথ, ও পতিতের পতি ।। ও নয়নের আলো, ও রসনার মধু, ও রতনের হার, ও পরানের বঁধু ।। ও অপরূপ রূপ, ও মনোহর কথা, ও চরমের সুখ, ও মরমের ব্যথা । ও ভিখারির ধন, ও অবোলার বোল- ও জনমের দোলা, ও মরমের কোল ।।