লীলা । ও ভাই, দেখে যা, কত ফুল তুলেছি । ঋষিকুমার । তুই আয় রে কাছে আয়, আমি তোরে সাজিয়ে দি- তোর হাতে মৃণাল-বালা, তোর কানে চাঁপার দুল, তোর মাথায় বেলের সিঁথি, তোর খোঁপায় বকুল ফুল ।।